দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্টার মায়ামির যুব একাডেমির হয়ে 'অনূর্ধ্ব-৮ ড্রিমস কাপ শিরোপা জিতলেন লিওনেল মেসির ছোট ছেলে চিরো মেসি। সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি পেয়েছেন সেরা ফুটবলারের স্বীকৃতি।
আসরে দুর্দান্ত পারফর্ম করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে এখন ৮ বছর বয়সী চিরো মেসি ।
টুর্নামেন্টের সেমিফাইনালে অসাধারণ ফ্রি-কিকে সমতায় ফেরান ইন্টার মায়ামির অনূর্ধ্ব-৮ দলকে। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার ডান পায়ের নিখুঁত ফ্রি-কিক শট ফুটবল ভক্তদের মনে করিয়ে দেয় লিওনেল মেসির চিরচেনা ফ্রি-কিকগুলোর কথা।
গোলের পর চিরোর উদযাপনও বেশ সাড়া ফেলেছে। কালো সানগ্লাস চোখে পরে, বুকে হাত গুঁজে উদযাপন করেন চিরো। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নিয়েছেন চিরো।
কেএম